চিত্রকর্মে বর্ণমালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মেঘ দেখে কেউ করিসনে ভয়/আড়ালে তার সূর্য হাসে’, ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’—এমনই কিছু বাণী জলরং ব্যবহার করে দৃষ্টিনন্দনভাবে (ক্যালিগ্রাফি চিত্রকর্ম) উপস্থাপন করা হয়েছে ক্যানভাসে। এঁকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের তিনজন শিক্ষক ও ২১ জন শিক্ষার্থী। প্রদর্শিত হচ্ছে অনুষদের জয়নুল গ্যালারিতে। গতকাল সোমবার সকালে এ প্রদর্শনীর উদ্বোধন করেন চারুকলা অনুষদের ডিন এমদাদুল হক মো. মতলুব আলী।প্রধান অতিথি বলেন, ‘বাংলাদেশের মূলধারার চিত্রকলার পাশাপাশি ঐতিহ্যবাহী এই ক্যালিওগ্রাফি দেশের শিল্পকলার ক্ষেত্রে একটি নতুন মাত্রা যুক্ত করবে।’ প্রদর্শনীতে ৩৬টি চিত্রকর্ম আছে। প্রদর্শনী চলবে ৭ মে পর্যন্ত।