চিত্রকর্মে বাংলার রূপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওপরে নীল আকাশ। নিচে ধুলো আর ঘাস। গাছে গাছে নানা রঙের ফুল, একটি ছায়ায় ঐতিহ্যবাহী বাঙালি সাজের নারী। অদূরে এক যুবক বাঁশি বাজাচ্ছে। আরও আছে পাহাড়ের কূল ঘেঁষা মাচাং ঘর। নদীর ঘাটে সারি সারি নৌকা।জলরঙে আঁকা এমনই অর্ধশত চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে। প্রদর্শনী চলবে ১৮ মে পর্যন্ত।