চিত্রকর্মে রহস্যের আভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর ওপর সবুুজ লতাপাতা, আরও আছে বিভিন্ন রকম পাখি, নানা অঙ্গভঙ্গির ঘোড়া, তবে প্রাধান্য পেয়েছে মানবদেহ; বিশেষ করে নারী মুখমণ্ডলের নানারূপ অভিব্যক্তি।তেলরং, অ্যাক্রিলিক ও মিশ্র মাধ্যমে এমনই কিছু চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে আলিয়ঁস ফ্রঁসেজ গ্যালারিতে। প্রদর্শনীর শিরোনাম ‘এসেন্স অব মিস্ট্রি’; শিল্পী তারেক মাহাদি। গতকাল শুক্রবার বিকেলে প্রদর্শনী উদ্বোধন করেন শিল্পী মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শিল্পী আবদুস শাকুর। প্রদর্শনীতে ২৮টি চিত্রকর্ম রয়েছে। চলবে ১৬ জুন পর্যন্ত।