প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল থেকে ধানমন্ডির গ্যালারি চিত্রকে শুরু হলো কানাডাপ্রবাসী শিল্পী আলমগীর হকের চিত্রকলা প্রদর্শনী। ‘সাউন্ড অ্যান্ড স্মেলস অব নেচার’ শীর্ষক এ প্রদর্শনীর উদ্বোধন করা হয় বিকেলে। যৌথভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী এবং খ্যাতিমান স্থপতি ও চিত্রসমালোচক সামসুল ওয়ারেস। প্রদর্শনীর চিত্রকর্ম প্রসঙ্গে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন আলমগীর হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন চিত্রকের নির্বাহী পরিচালক চিত্রশিল্পী মো. মনিরুজ্জামান।
শিল্পীর সাম্প্রতিককালে নানা মাধ্যমে আঁকা ৫০টি চিত্রকর্ম ঠাঁই পেয়েছে প্রদর্শনীতে। ১২ এপ্রিল পর্যন্ত চলবে প্রদর্শনী।