চিত্রকে বিশেষ আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডির গ্যালারি চিত্রকে চিত্রশিল্পী ও চলচ্চিত্র নির্মাতা খালিদ মাহমুদ মিঠুর ৫০তম জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন ছিল গতকাল শনিবার। চ্যানেল আই ও গ্যালারি চিত্রক দিনব্যাপী এই আয়োজন করে। এর মধ্যে ছিল শিল্পীর ড্রয়িং ও শুটিংয়ে কর্মরত অবস্থার আলোকচিত্র প্রদর্শনী। আলোকচিত্রগুলোর কোনো কোনোটিতে ছিল বিশিষ্টজনদের শুভেচ্ছা লেখা। বিকেলে গ্যালারি খোলা চত্বরে চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর যৌথভাবে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। শিল্পীকে শুভেচ্ছা জানিয়ে গান করেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। পরে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়।