চিত্রকে শাহাবুদ্দিনের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা শিল্পী শাহাবুদ্দিন আহমেদের একক শিল্পকর্ম প্রদর্শনী গতকাল থেকে শুরু হলো ধানমন্ডির ৬ নম্বর সড়কের ৪ নম্বর বাড়ির গ্যালারি চিত্রকে। বিকেলে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরাসি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স বাবু ক্যামিশে ও বিশিষ্ট শিল্পী রফিকুন নবী। সভাপতিত্ব করেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী। শিল্পী শাহাবুদ্দিন তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেন। স্বাগত জানান চিত্রকের নির্বাহী পরিচালক শিল্পী মনিরুজ্জামান। প্রদর্শনীতে সম্প্রতি আঁকা ৩০টি শিল্পকর্ম রয়েছে। এতে তিনি গতিময় তুলির টানে মুক্তিযোদ্ধাদের বিজয়োল্লাস তুলে ধরেছেন। প্রদর্শনী চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।