চিত্রগ্রাহক অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রা শুরু করল দেশের টেলিভিশন ও চলচ্চিত্রের চিত্রগ্রাহকদের সংগঠন ‘সিনেমাটোগ্রাফারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’। ৩ জুন শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালার সেমিনার কক্ষে অর্ধশতাধিক চিত্রগ্রাহকের উপস্থিতিতে ২৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। দুই বছরের জন্য সংগঠনটিতে সভাপতির দায়িত্ব পালন করবেন পঙ্কজ পালিত এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন নেহাল কোরাইসি। এ ছাড়া সংগঠনটির উপদেষ্টা পরিষদে আছেন মামুনুর রশীদ, গাজী রাকায়েত, সাইফুল ইসলাম, কামরুল হাসান খসরু, রাশেদ জামান, সৈয়দ আওলাদ ও গোলাম মোস্তফা। এর আগে সংগঠনটি ‘ফ্রিল্যান্স সিনেমাটোগ্রাফারস কমিউনিটি’ নামে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল।