চিত্রনাট্য বদলালেন মাধুরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চল্লিশোর্ধ্ব নায়কেরা পর্দায় প্রেম করছেন অর্ধেক বয়সী নায়িকাদের সঙ্গে। তবে চল্লিশোর্ধ্ব অভিনেত্রীদের জন্য অভিনয়ের সুযোগ পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতি বদলে দিতে যাচ্ছেন মাধুরী দীক্ষিত।সৌমিক সিনহার গুলাব গ্যাং ছবিটি দিয়ে পর্দায় ফিরে আসছেন তিনি। এই ছবিতে নারী সমাজকর্মীদের এক দলের নেতা মাধুরী। তিনি কাজ করতে গিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এক নারী রাজনীতিবিদের সঙ্গে। তবে চিত্রনাট্য অনেকটাই বদলে দিয়েছেন মাধুরী। এখনই মায়ের চরিত্রে অভিনয় করতে চান না তিনি। তাই ছবিতে তাঁর ছেলের চরিত্রটিকে পাল্টে করা হয়েছে তাঁর ভাই। রাজনীতিবিদের চরিত্রেও অনেক কাটছাঁট করা হয়েছে। এমনই বদলেছেন যে রাভিনা ট্যান্ডন, টাবু, রানী মুখার্জি, বিদ্যা বালান কেউই আর এই চরিত্রে অভিনয় করতে রাজি হচ্ছেন না। টাইমস অব ইন্ডিয়া।