চিত্রনাট্য রচনার ওপর জো পেট্রিকার কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া (আইএএফএম) চিত্রনাট্য রচনার ওপর আয়োজন করেছে তিন দিনের কর্মশালা। এটি পরিচালনা করবেন আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের এএফআই কনজারভেটরির নির্বাহী ডিন জো পেট্রিকা। তিনি হলিউডের বিভিন্ন চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা করেছেন। একজন শিক্ষার্থী কীভাবে আন্তর্জাতিকমানের পেশাদার চিত্রনাট্যকার হতে পারে—এ বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেবেন তিনি। কর্মশালা শুরু হবে ১৫ জুলাই। আগ্রহীদের ১৪ জুলাইয়ের মধ্যে আইএএফএম, মৃত্তিকা, ৫৫/এ সিদ্দিক ম্যানশন, তৃতীয় তলা, পুরানা পল্টন, ঢাকা ঠিকানায় অথবা ০১৭৩১৬৮৩৬৭৭ নম্বরে যোগাযোগ করতে হবে। জো পেট্রিকা ১৮ জুলাই ‘নেসিসিটি অব মিডিয়া এডুকেশন’ শীর্ষক একটি বক্তৃতা দেবেন।