চিত্রনাট্যকার রুশদি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রখ্যাত লেখক সালমান রুশদি এবার চিত্রনাট্যকার হলেন। যুক্তরাষ্ট্রের একটি টিভি চ্যানেলের জন্য তিনি একটি ধারাবাহিক লিখছেন। নাম নেক্সট পিপল। যুক্তরাষ্ট্রের সমসাময়িক রাজনীতি, ধর্ম, বিজ্ঞান, প্রযুক্তিসহ নানা দিক তুলে ধরা হচ্ছে এই ধারাবাহিকে। এদিকে সালমান রুশদি তাঁর নিজের লেখা মিডনাইট চিলড্রেন বইয়েরও নাট্যরূপ দিয়েছেন। এবার এই নাট্যরূপ নিয়ে এক ঘণ্টার একটি নাটক তৈরির উদ্যোগ নিয়েছেন পরিচালক দীপা মেহ্তা।