চিত্রপটে জীবনের ছন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘রিদম অন ক্যানভাস’ প্রদর্শনীর একটি চিত্রকর্ম
‘রিদম অন ক্যানভাস’ প্রদর্শনীর একটি চিত্রকর্ম

তারা চারজন—শামা শায়ম, নাজমুন আকতার, নাজিয়া খান ও প্রভাতী ঝরনা। চারজনের দলটির নাম ‘আর্ট বিট’। সবাই ছবি আঁকেন। তাঁদের সাম্প্রতিক কাজ নিয়ে গতকাল গ্যালারি টোয়েন্টি ওয়ানে শুরু হয়েছে ১০ দিনব্যাপী চিত্র প্রদর্শনী—‘রিদম অন ক্যানভাস’।
গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত গ্যালারি টোয়েন্টি ওয়ানে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী জামাল আহমেদ ও অধ্যাপক মোস্তাফিজুল হক। প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্মগুলোতে শিল্পীরা ফুটিয়ে তুলেছেন সুরের মূর্ছনা, জীবনের নাটক, প্রাকৃতিক গঠন সাদৃশ্যের ঐকতান। প্রতিটি কাজের মধ্য শিল্পীরা সৌন্দর্যের ছন্দ ও ব্যাকরণ অক্ষুণ্ন ও সমন্বিত রাখার চেষ্টা করেছেন। শিল্পীরা তাঁদের কাজে চেষ্টা করেছেন মানবজীবন, ভালোবাসার সমন্বয়ে ছন্দের মূলভাব তুলে ধরতে। শিল্পীরা বলেন, এই প্রদর্শনীতে তাঁরা রং ও বিভিন্ন আকৃতি দিয়ে মূলত জীবনের সুরের বিভিন্ন দিক তুলে ধরেছেন।
প্রদর্শনী চলবে ৩ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে গ্যালারি।