চিত্রপরিচালক মহম্মদ হান্নান আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রপরিচালক মহম্মদ হান্নান আর নেই। গত মঙ্গলবার রাতে ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে লঞ্চে হূদেরাগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার দুপুরে এফডিসিতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। রাতে বরিশালের কড়াপুরে তাঁকে দাফন করা হয়। মহম্মদ হান্নান ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি।
বেবী ইসলামের সহকারী হিসেবে চলচ্চিত্রে কর্মজীবন শুরু করেন মহম্মদ হান্নান। ১৯৮৫ সালে রাই বিনোদিনী চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে তাঁর যাত্রা শুরু।