চিত্রশালা এক হাজার নকশি শাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক হাজার নকশি শাড়ি নিয়ে শিল্পকলায় শুরু হয়েছে প্রদর্শনী। শাড়িগুলোর নকশা করেছেন শিল্পী কিবরিয়া। গতকাল শুক্রবার বিকেলে চিত্রশালার ৩ নম্বর গ্যালারিতে শুরু হয়েছে এই প্রদর্শনী।
প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। প্রদর্শনী ঘুরে ঘুরে শাড়ি দেখেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী।
শিল্পী কিবরিয়া বলেন, ‘শাড়িকে আমাদের সাংস্কৃতিক পোশাক হিসেবে আরও জনপ্রিয় করতেই বৈশাখের আগে এই আয়োজন। ৫ এপ্রিল পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৮টা শাড়িগুলো দেখে আসা যাবে।’