চিত্রশালা প্লাজায় পার্বত্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমীর চিত্রশালা প্লাজায় শুরু হয়েছে পার্বত্য অঞ্চলের ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাত্যহিক ব্যবহার্য জিনিসপত্র, তৈজসপত্র, ঐতিহ্যবাহী বয়ন ও কারুশিল্প বুনন, অলংকার, বাদ্যযন্ত্র, তালপাতায় লেখা প্রাচীন পাণ্ডুলিপি, আলোকচিত্র ও চিত্রকলা নিয়ে বর্ণাঢ্য প্রদর্শনী। সন্ধ্যায় প্রদর্শনীর পাশের মঞ্চে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে জমানো আয়োজন।গতকাল বৃহস্পতিবার রাঙামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে শুরু হয়েছে দুই দিনের ‘পার্বত্য সাংস্কৃতিক উৎসব ও মেলা’। এতে সহযোগিতা করছে শিল্পকলা একাডেমী।বিকেলে মেলার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা।