চিত্রশালায় চট্টগ্রাম চারুশিল্পী পর্ষদের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ ও প্রকৃতি, বিশেষ করে আবহমান বাংলার লোকজ উপাদান প্রাধান্য পেয়েছে শিল্পীদের সৃজনকর্মে। গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় শুরু হয়েছে চট্টগ্রাম চারুশিল্পী পর্ষদ ঢাকার এই যৌথ শিল্প প্রদর্শনী।প্র্রদর্শনীতে আছে ৩২ জন শিল্পীর ১২৫টি শিল্পকর্ম। শিল্পীদের কাজে গ্রামবাংলার প্রকৃতি, ফুল, লতাগুল্ম, বিভিন্ন প্রজাতির পাখি, নৃত্যরত নারী, সরীসৃপ প্রভৃতি উঠে এসেছে। ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে এ প্রদর্শনী।