চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবসকে সামনে রেখে গতকাল শনিবার রাজশাহী শিশু একাডেমীতে আদিবাসীদের মাতৃভাষায় পরিচালিত বিদ্যালয়ের শিক্ষার্থীদের এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আদিবাসী সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা, মাসাউস, আশ্রয় ও ব্রতী আয়োজিত এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় রাজশাহীর ৩৪টি আদিবাসী ভাষার বিদ্যালয় থেকে নির্বাচিত ১০২ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন। তিনটি গ্রুপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ছয়জনকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়। তারা হলো সাগর মারান্ডি, আইরিন খাংগের, রবি শাউর, শুভো মিন্জ, কুমারী লতা খা খা ও চন্দনা রানী।