চিত্রাঙ্কন প্রতিযোগিতার জন্য ছবি আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট স্কুলের আয়োজনে শুরু হয়েছে অষ্টম জাতীয় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে ছবি জমা দিতে হবে।প্রতিযোগিতায় তিন থেকে ১৬ বছরের সব শিশু-কিশোর অংশ নিতে পারবে। যেকোনো বিষয়ে সর্বনিম্ন ১১ ইঞ্চি বাই ১৬ ইঞ্চি কাগজে ছবি আঁকতে হবে। ছবির অপর পৃষ্ঠায় প্রতিযোগীর নাম, বাবার নাম, পূর্ণ ঠিকানা, জন্মতারিখ, ফোন নম্বর, বিদ্যালয় বা সংগঠনের নাম কম্পিউটার কম্পোজের মাধ্যমে লিখে পাঠাতে হবে। ছবির সঙ্গে একটি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে।ছবি পাঠানোর ঠিকানা: নিউ মেধা সিঁড়ি স্কুল। ২৫/১৩ডি তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা, ফোন: ৯৮০২০৬৩। বিজ্ঞপ্তি।