চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কিন্ডারগার্টেন এডুকেশন সোসাইটি (বিকেইএস) আয়োজিত মহান স্বাধীনতা দিবস-২০১২ উপলক্ষে ‘বসুুধা শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী গতকাল বুধবার বিকেলে বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় সারা দেশের দুই হাজার ২০০ প্রতিযোগী অংশগ্রহণ করে। তাদের মধ্যে বয়সভিত্তিক তিনটি বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানসহ মোট ১২০ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংসদ আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন এ হ মো. মতলুব আলী এবং বসুধা বিল্ডার্স লিমিটেডের নির্বাহী পরিচালক ওয়াসিউল আলম। সভাপতিত্ব করেন এ কে এম ফজলুল হক। বিজ্ঞপ্তি।