চিত্রাঙ্গদার কৃতজ্ঞতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুধীর মিশ্রর হাজারো খোয়াইসে অ্যায়সি ছবিটি দিয়েই চিত্রাঙ্গদা সিংয়ের বলিউড-যাত্রা শুরু। সম্প্রতি সুধীরের ইনকার ছবিতে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা। তিনটি ভিন্ন চেহারায় তাঁকে উপস্থাপন করা হয়েছে এই ছবিতে। এর মধ্যেই ছবিটির ট্রেলার দেখে বেশ আলোচনা শুরু হয়েছে। কাজের জায়গায় যৌন হয়রানির শিকার এক মেয়ের জীবন নিয়ে ছবিটির গল্প। চিত্রাঙ্গদা বললেন, ‘সুধীর আমাকে একজন অভিনয়শিল্পীর জীবন দিয়েছেন। তিনি একজন মনোবিদ। আর এ কারণেই তিনি মানুষকে বোঝেন। তাঁর পরিচালনা এককথায় অসাধারণ।’ ইনকার ছবির ঘটনাকাল সাত বছরের। চিত্রাঙ্গদার চরিত্রটি শুরুতে এক কলেজছাত্রীর, যে শিক্ষানবিশ হিসেবে কর্মজীবন শুরু করে, তারপর পুরোদস্তুর করপোরেট চাকুরে হয়ে ওঠে। ছবিটি মুক্তি পাবে ১৮ জানুয়ারি। আইএএনএস।