চিত্রে সুচিত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুচিত্রা সেনের এই ছবিটি এঁকেছেন গুলশান হোসেন
সুচিত্রা সেনের এই ছবিটি এঁকেছেন গুলশান হোসেন

৬ এপ্রিল মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন। সমকালীন চিত্রশালা শিল্পাঙ্গন এ উপলক্ষে আয়োজন করছে সুচিত্রা সেনের ছবি নিয়ে প্রদর্শনী ‘চিত্রে সুচিত্রা’। বাংলাদেশের নবীন-প্রবীণ ২৮ জন চিত্রশিল্পীর ছবি স্থান পাচ্ছে প্রদর্শনীতে। চিত্রশিল্পীদের মধ্যে আছেন হামিদুজ্জামান খান, রনজিৎ দাস, শেখ আফজাল, গৌতম চক্রবর্তী, কনকচাঁপা চাকমা, মোহাম্মদ ইকবাল, সৈয়দ ইকবাল, আর এ কাজল, জামাল আহমেদ প্রমুখ।
শিল্পাঙ্গনের পক্ষে রুমি নোমান বলেন, ‘পাবনার মেয়ে রমা, পরবর্তী সময়ে সিনেমায় সুচিত্রা প্রজন্মান্তরে এ দেশের মানুষের কাছে যে কতটা প্রিয়, তা তাঁর মৃত্যুতে অভূতপূর্বভাবে প্রকাশিত হয়েছে। সামাজিক মাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলাদেশের গণমাধ্যম স্বজন হারানোর খবরটি প্রগাঢ় আবেগ ও গুরুত্বের সঙ্গে প্রচার করে। পরবর্তী সময়ে অনেক চিত্রশিল্পী স্ব-উদ্যোগে প্রিয় সেই মানুষের ছবি আঁকতে আগ্রহ প্রকাশ করলে একটি প্রদর্শনী আয়োজনের সিদ্ধান্ত হয়।’