মঞ্চে এসেছে নাগরিক নাট্য সম্প্রদায়ের নতুন নাটক অপেক্ষমাণ। ইতিমধ্যে নাটকটির বেশ কয়েকটি প্রদর্শনী হয়েছে। রক্তকরবী, নাট্যত্রয়ী হয়ে অপেক্ষমাণ নাটকেও অভিনয় করেছেন অপি। নাটকটি ধরে আজকের সাক্ষাত্কার তাঁর।শফিক আল মামুনমঞ্চে সবশেষ ‘অপেক্ষমাণ’ নাটকে অভিনয় করলেন। কেমন লাগল?রক্তকরবী, নাট্যত্রয়ীর পর অপেক্ষমাণ নাটকে অভিনয় করলাম। এটি গত বছরের ডিসেম্বরের ইবসেন নাট্যউৎসব উপলক্ষে করা। সৈয়দ শামসুল হক এটি লিখেছেন আর নির্দেশনা আতাউর রহমান। ঈর্ষা, ডলস হাউস ও এনিমি অব দ্য পিপল থেকে ছয়টি চরিত্র নিয়ে লিখেছেন সৈয়দ শামসুল হক। আমি ঈর্ষার যুবতী ও ডলস হাউস-এর নোরা চরিত্র দুটি করেছি। নাটকটির সবে তিন কি চারটি প্রদর্শনী হয়েছে। আমি চরিত্র দুটি নিয়ে নিজের কাছে তৃপ্ত। তবে কতটুকু ভালো করতে পেরেছি, তা দর্শকেরাই ভালো বলতে পারবেন।‘রক্তকরবী’র নন্দিনী, ‘নাট্যত্রয়ী’র দেবযানী হয়ে ‘অপেক্ষমাণ’-এর নোরা করলেন। চরিত্রগুলোকে কীভাবে দেখছেন?তিন নাটকে আমি তিন ধরনের চরিত্র নিয়ে কাজ করছি। তবে আমি যখনই যে চরিত্র করছি, সেই চরিত্রেই আমি অপি করিম। আমার কণ্ঠ, কথা বলার ভঙ্গি ওই একই। তবে একেক নাটকে নির্দেশক বা সহ-শিল্পীর সহযোগিতা নিয়ে একেকটি নতুন চরিত্রের মধ্যে মিশে যাচ্ছি। এটা কিন্তু একটা অন্য রকম ব্যাপার হয়ে দাঁড়ায়। নাটকে যে চরিত্রগুলো করছি, চরিত্রের ভেতরের তাত্ত্বিক ব্যাপারগুলোও আলাদা হয়ে যাচ্ছে।শিগগিরই ‘রক্তকরবী’ নাটকটির শততম মঞ্চায়ন হবে। কেমন লাগছে?প্রথমত, আমি মঞ্চে কাজ করে এতগুলো প্রদর্শনী টানা করব, সেটাই ভাবিনি। আমি চিন্তা করিনি, মঞ্চে নিয়মিত অভিনয় করব। রক্তকরবী নাটকটির ৯২তম মঞ্চায়ন শেষ হয়েছে। শততম মঞ্চায়নের দিকে যাচ্ছে। এবং আমি সব কটি প্রদর্শনীতে অভিনয় করতে পেরেছি, এটি আমার ভাগ্যেরও ব্যাপার। সামনে শততম মঞ্চায়ন হবে। এ জন্য নিজের মধ্যে একটা উত্তেজনাও কাজ করছে। কেননা, যেকোনো নাটকের শততম মঞ্চায়ন পর্যন্ত টানা কাজ করে আসা কজনের ভাগ্যে জোটে? প্রথম যখন রক্তকরবীতে কাজ করি, তখন মনে হয়েছিল খুব তাড়াতাড়ি হয়তো শততম মঞ্চায়ন হবে। কিন্তু এ পর্যন্ত আসতে নয় বছর লেগেছে। এটা অবশ্য আমাদের মঞ্চে মিলনায়তনের সমস্যার কারণেই হয়েছে।টেলিভিশনে সময় দেওয়ার কারণে অনেকেরই মঞ্চে ছেদ পড়ছে। কিন্তু আপনার বেলায় তা ব্যতিক্রম। টেলিভিশনে কাজ করেও মঞ্চে নিয়মিতই সময় দিচ্ছেন। কীভাবে সম্ভব হয়?এটি আমার দলের কারণে সম্ভব হয়। টেলিভিশনে শুটিংয়ের কারণে আমার মঞ্চের প্রদর্শনী কোনো দিনই পেছাতে হয়নি। কেননা মঞ্চের প্রদর্শনীর দিন কোনো শুটিং থাকলে আমি কোনো দিন দলের কাছে প্রদর্শনী পিছিয়ে দেওয়ার কথা বলিনি, বরং শুটিং পেছানোর অনুরোধ করেছি। তবে এ জন্য যে আমার কষ্ট হয় না, তা নয়। টেলিভিশনের অভিনয় আমার পেশা নয়। সেদিক থেকে আমার ক্ষেত্রে মঞ্চের জন্য এটি একটি ইতিবাচক দিক। কিন্তু আমার পরীক্ষার সময় মঞ্চে কোনো প্রদর্শনীর তারিখ পড়লে তা পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছি। সে ব্যাপারে দল আমাকে সহযোগিতা করেছে।মঞ্চে কত দিন সময় দেওয়ার ইচ্ছা আছে?এখানে কাজ করাটা খুব যে সহজ, তা নয়। কাজ করতে হলে নিয়মিত সময় দিয়েই থিয়েটার করতে হয়। আমি পেশায় একজন স্থপতি। পারিপার্শ্বিকতা ও আমার পেশার অনূকুলে থাকলে আমি মঞ্চে কাজ করে যেতে চাই। তবে বাস্তবতা তো অনেক কঠিন। মঞ্চ আমার ভালোবাসার একটা জয়গা, সেটা সেখানেই রাখতে চাই। আবার জীবনধারণের জন্য পেশার একটা জায়গা—বাঁচতে হলে সেটাও ধরে রাখতে হবে।