চিন্তায় চলে না সেন্সরের কাঁচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের শিল্প প্রদর্শনীতে শিল্পী ওয়াকিলুর রহমান
নিজের শিল্প প্রদর্শনীতে শিল্পী ওয়াকিলুর রহমান

খ্রিষ্টপূর্ব ৩৯৯-এ সক্রেটিসকে গ্রিসের শাসকেরা বলেছিল, তিনি যাতে তাঁর দর্শন প্রচার না করেন। সে কথা না শোনায় তাঁকে পান করতে হয়েছিল হেমলক বিষ। শিল্পী ওয়াকিলুর রহমান বলেছেন, তখন থেকেই রাষ্ট্র, সমাজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে চলছে সেন্সরশিপ।
সেন্সরশিপ নিয়ে মোহাম্মদপুরের কলাকেন্দ্রে ৩ ফেব্রুয়ারি থেকে চলছে শিল্পীর একক শিল্প প্রদর্শনী ‘সেন্সরড ইমেজ’।
প্রদর্শনীতে আছে ৪৪টি ছবি, সবই শিল্পী দিয়েছিলেন তাঁর ফেসবুকে। ২০০৯ সালে ফেসবুকে যোগদানের পর থেকেই শিল্পী এটিকে শিল্প প্রদর্শনীর স্থান হিসেবে ব্যবহার করছেন। যুক্তি ছিল, গ্যালারির প্রদর্শনীতে যেখানে সারা দিনে হয়তো চার-পাঁচজন দর্শনার্থী ছবি দেখেন, ফেসবুকে অন্তত ৫০ জন ছবিটি দেখেছেন। ‘নার্সিসাস’, ‘স্কিন’, ‘ইনসাইড-আউটসাইড’, ‘কালচারাল ফাস্ট ফুড’, ‘পাবলিক পারফরম্যান্স’, ‘সেন্সরড ইমেজ’ ইত্যাদি সিরিজে ফেসবুকে প্রায় প্রতিদিন শিল্পী ছবি দিয়েছেন। কিন্তু শিল্পী সেখানেও সেন্সরশিপের কবলে পড়েন।
শিল্পী ওয়াকিলুর রহমানের অধিকাংশ ছবি ডিজিটাল ক্যামেরায় তোলা, ফটোশপে নিজেই সেগুলো সেন্সর করেছেন। শিল্পীর মতে, সবাই জানে সেন্সরশিপ আছে, কিন্তু কেউ সেটি স্বীকার করতে চায় না। প্রদর্শনী শেষ হবে ২৯ ফেব্রুয়ারি।