চিরকালের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চিরকালের চিরদিনের গান’ নামের এক গানের অনুষ্ঠান ছিল গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে। অডিও প্রকাশনা সংস্থা ‘ও-সিরিজ’ এর আয়োজন করে। শিল্পী খায়রুল আলম ও রোকাইয়া হাসিনার দ্বৈতকণ্ঠের পরিবেশনা ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর খায়রুল আলম গেয়ে শোনান ‘তুমি নির্জন উপকূলে’, ‘কেন দূরে থাকো’, ‘আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে’, ‘যেন কিছু মনে করো না’ প্রভৃতি গান। রোকাইয়া হাসিনা পরিবেশন করেন ‘দিবস রজনী আমি যেন কার’, ‘পাখি আজ কোন সুরে গায়’, ‘আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো’ প্রভৃতি গান।