চিরকুটনামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিরকুটনামা। এটি একটি অ্যালবামের নাম। আর অ্যালবামটি হলো চিরকুট ব্যান্ডের। আট বছর বয়সের এই ব্যান্ডের এটিই প্রথম অ্যালবাম। প্রকাশ করেছে আধখানা মিউজিক। সংগীতশিল্পী অর্ণবের প্রযোজনা প্রতিষ্ঠান আধখানা মিউজিক চিরকুটনামা অ্যালবামটি দিয়ে বাজারে এসেছে। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় আধখানা মিউজিকের আত্মপ্রকাশ ও অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। চিরকুটনামার মোড়ক খোলেন অর্ণব।ফিউশন ধাঁচের গান করে চিরকুট। এই ব্যান্ডের বক্তব্য হলো, ‘গান দিয়ে মানুষের খুব কাছে থাকা, গানের সুরে খুব চেনা কিছু কথাই নতুন করে বলা আর নিজেদের ভালোলাগার ব্যাপারগুলো তুলে ধরা।’ চিরকুটনামা প্রকাশে সহযোগিতা করেছে ব্র্যাক ব্যাংক। আর অ্যালবামটি বাজারজাত করছে বিএস ডিস্ট্রিবিউশন।