চিরকুটের সঙ্গে গাইলেন আসিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিরকুট ব্যান্ড
চিরকুট ব্যান্ড

চিরকুটের সুরে প্রথমবার গান গাইলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ। শাহীন কবির টুটুল পরিচালিত ‘গোল্লাছুট’ সিনেমার থিম সং এ গান গেয়েছেন তিনি। আসিফের সঙ্গে চিরকুট ব্যান্ডের সদস্যারাও কণ্ঠ দিয়েছেন। গানের কথা ‘ইচ্ছে মানুষ দিচ্ছে রে দিচ্ছে গোল্লাছুট’। গানটি লিখেছেন কবির বকুল।

গান প্রসঙ্গে চিরকুট ব্যান্ডের পক্ষ থেকে বলা হয়, আসিফের সঙ্গে আমাদের প্রথম কাজ এটি। তিনি অনেক বড় মাপের শিল্পী কিন্তু তাঁর একটুও অহংকার নেই। পুরো কাজটি শেষ করতে তিনি অনেক আন্তরিক, সহযোগী এবং বন্ধুত্বসুলভ ছিলেন। আর গান রেকর্ডিং শেষেও তিনি বারবার গানটি গেয়েছেন যা আমাদের ভাল লেগেছে।

এ প্রসঙ্গে চিরকুট ব্যান্ডের একজন সদস্য বলেন ,‘ কানামাছি গানটির মাধ্যমে আমরা সিনেমায় প্রথম কাজ শুরু করি। চলচ্চিত্র অনেক বড় মাধ্যম। আর এখানে গান করলে খুব সহজেই মানুষের কাছে পৌঁছানো যায়। তাই আমাদের কাজের ছাপ আমরা চলচ্চিত্রেও রাখতে চাই।’

চিরকুট ব্যান্ডের পক্ষ থেকে আরও বলা হয়েছে, নতুন গানের অ্যালবামের কথা আমরা এখন ভাবছি। খুব শিগগিরই কাজ শুরু হবে।