চিরকুটের 'গোল্লাছুট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিরকুট ব্যান্ডের সদস্যরা ।  ছবি: প্রথম আলো
চিরকুট ব্যান্ডের সদস্যরা । ছবি: প্রথম আলো

টেলিভিশন ছবির ‘কানামাছি’ আর পিঁপড়াবিদ্যার ‘লেজে রাখা পা’র পর আবারও চলচ্চিত্রের গানে কণ্ঠ দিচ্ছে চিরকুট। এবারের ছবির নাম গোল্লাছুট। গানটির শিরোনাম ‘গোল্লাছুট’। ছবির পরিচালক শাহীন কবির। গতকাল রোববার সন্ধ্যায় গানটির ব্যাপারে চিরকুটের সঙ্গে ছবির নির্মাতাদের আলোচনা চূড়ান্ত হয়েছে।
‘গোল্লাছুট’ গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন করবেন চিরকুটের সদস্যরা। চিরকুটের সদস্য সুমী বলেন, ‘গানটির কথা শুনেছি, আমাদের ভালো লেগেছে।’
শাহীন কবির জানান, এখন গোল্লাছুট ছবির অভিনয়শিল্পীদের চূড়ান্ত করা হচ্ছে। এরই মধ্যে আরিফিন শুভর সঙ্গে চুক্তি হয়েছে। নতুন একজন নায়িকা অভিনয় করবেন এই ছবিতে। আগামী শুক্রবার জানা যাবে তাঁর নাম।
ছবির শুটিং শুরু হবে আগামী এপ্রিল মাসে।