চিরনিদ্রায় ইমানুয়েল রিভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমানুয়েল রিভা
ইমানুয়েল রিভা

অস্কার মনোনীত বর্ষীয়ান ফরাসি অভিনেত্রী ইমানুয়েল রিভা শুক্রবার প্যারিসের একটি ক্লিনিকে মারা গেছেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। অনেক দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।
‘আমর’ ছবিতে অভিনয় করে ২০১৩ সালে অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন তিনি। সেইবার মনোনীতদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ। ছয় দশক ধরে অভিনয় করে যাওয়া এই তারকা অসংখ্য চলচ্চিত্র উপহার দিয়েছেন। এ ছাড়া ছোট পর্দা এবং মঞ্চেও অভিনয় করেছেন তিনি।
‘আমর’ তাঁকে অস্কারের সেরা অভিনেত্রীর পুরস্কার না দিলেও কান চলচ্চিত্র উৎসবে ঠিকই সর্বোচ্চ সম্মাননা ‘পাম ডি’অর’ অর্জন করেছিলেন রিভা। ১৯৫৯ সালে ‘হিরোশিমা মোন আমর’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করে সমালোচকদের নজরে আসেন তিনি।

পিপল