চীন নিয়ে ‘কালারফুল ইউনান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পী কনক চাঁপা চাকমার চিত্রকলা, শিল্পী খালিদ মাহমুদের তথ্যচিত্র এবং শিশুশিল্পী আর্য শ্রেষ্ঠ ও শিরোপা পূর্ণার আলোকচিত্র নিয়ে ‘কালারফুল ইউনান’ নামে একটি বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে গুলশানের দ্য গ্যালারিতে। গতকাল শুক্রবার সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জিয়ানই।বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৩৫ বছর পূর্তি উপলক্ষে চীন সফরের আমন্ত্রণ জানানো হয় চিত্রশিল্পী দম্পতি খালিদ মাহমুদ, কনক চাঁপা চাকমা এবং তাঁদের সন্তান আর্য শ্রেষ্ঠ ও শিরোপা পূর্ণাকে।১৮ দিনের এই সফরে তাঁরা চীনের আদিবাসী-অধ্যুষিত ইয়াংগুন প্রদেশের আটটি জেলা সফর করেছেন। এ সময় আদিবাসীদের ওপর ছবি এঁকেছেন কনক চাঁপা চাকমা। তাঁর ছবিতে সেখানকার নিসর্গ ছাড়াও স্থান পেয়েছে মানুষ। অ্যাক্রিলিক মাধ্যমে মোট ১৩টি কাজ রয়েছে। আর্য শ্রেষ্ঠ ও শিরোপা পূর্ণা আদিবাসী এবং প্রাকৃতিক সৌন্দর্যের ওপর ছবি তুলেছেন। ১২টি করে মোট ২৪টি ছবি স্থান পেয়েছে। আর সেখানকার নৃ-জাতিগোষ্ঠীর ওপর খালিদ মাহমুদ তৈরি করেছেন তথ্যচিত্র। এসব নিয়েই দ্য গ্যালারিতে বিশেষ প্রদর্শনী।