প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪ অক্টোবর ঢাকা সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ উপলক্ষে নানা আয়োজনের তোড়জোড় চলছে। রাজধানীতে মঙ্গলবার শুরু হলো সপ্তাহব্যাপী চীনা গ্রন্থ প্রদর্শনী। যৌথভাবে প্রদর্শনীর আয়োজন করেছে চায়না ইন্টারন্যাশনাল বুক ট্রেডিং করপোরেশন ও বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টার। প্রদর্শনীর পৃষ্ঠপোষক ইন্টারন্যাশনাল অফিস অব স্টেট কাউন্সিল অব পিপল রিপাবলিক অব চায়না ও ঢাকায় চীনা দূতাবাস। সহ-আয়োজক চীনা ইন্টারন্যাশনাল পাবলিশিং গ্রুপ।
শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার তৃতীয় তলায় গতকাল বিকেলে এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিভাগের প্রতিমন্ত্রী থুও চেন। আরও ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিং ছিয়াং, জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এম আশিকুর রহমান প্রমুখ।