চীনা শিল্পীদের মন হরণ করা পরিবেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের হেনান আর্ট ট্রুপের শিল্পীরা জাতীয় নাট্যশালায় নৃত্যের ছন্দে তুলে আনেন চীনের বিভিন্ন ঐতিহ্য l ছবি: প্রথম আলো
চীনের হেনান আর্ট ট্রুপের শিল্পীরা জাতীয় নাট্যশালায় নৃত্যের ছন্দে তুলে আনেন চীনের বিভিন্ন ঐতিহ্য l ছবি: প্রথম আলো

গত বছরের অক্টোবরে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বাংলাদেশ সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পাদিত যৌথ ইশতেহারে ২০১৭ সালকে বাংলাদেশ ও চীনের ‘২০১৭: বন্ধুত্ব ও বিনিময়ের বছর’ হিসেবে ঘোষণা করা হয়। এরই অংশ হিসেবে রোববার থেকে শুরু হয়েছে দুই দিনের বিশেষ আয়োজন। গতকাল সোমবার চীনের হেনান প্রদেশের আর্ট ট্রুপের শিল্পীরা দেখালেন তাঁদের প্রতিভা ও দক্ষতা।

৩৫ সদস্যের দলটির পরিবেশনার সঙ্গে মঞ্চে থাকা পর্দায় তুলে আনা হয় চীনের ঐতিহ্যবাহী নানা স্থাপনার আলোকচিত্র। মঞ্চে পরিবেশিত হয় শাওলিন, যা কুংফু নামেই অধিক পরিচিত।