চীনে গেলেন আতাউর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আতাউর রহমান
আতাউর রহমান

১৮ থেকে ২২ নভেম্বর চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে অনুষ্ঠিত হচ্ছে ‘দ্বিতীয় এশিয়া কালচারাল ফোরাম’। এখানে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান। জানা গেছে, এই কালচারাল ফোরামে এশিয়ার বিভিন্ন দেশের শিল্পী ও সাহিত্যিকেরা অংশ নিচ্ছেন। চীনে যাওয়ার আগে আতাউর রহমান জানান, তিনি সেখানে একটি নিবন্ধ উপস্থাপন করবেন।