চীনে ভারতীয় ছবির প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীন-ভারত কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তি হচ্ছে এবার। এ উপলক্ষকে সামনে রেখে চীনের বেইজিংয়ে আয়োজিত হতে চলেছে ভারতীয় চলচ্চিত্র সপ্তাহ। সাত দিনে প্রদর্শিত হবে ভারতের নানা ভাষা ও ঘরানার ১০টি ছবি। এর মধ্যে থাকবে আমির খানের ছবি তারে জামিন পার। থাকবে বাংলা ছবি অন্তহীন, অস্কারে প্রতিদ্বন্দ্বিতা করা মারাঠি ছবি হরিশচন্দ্রা চি ফ্যাক্টরি, মালয়ালাম ছবি কেশু এবং বলিউডের ওয়ে লাকি ওয়ে। ২৪ জুন থেকে শুরু হবে এই চলচ্চিত্র সপ্তাহ। ওয়েবসাইট।