চীনের আদিবাসীদের নিয়ে মিঠুর তথ্যচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের সাতটি নৃ-জাতিগোষ্ঠীর ওপর তথ্যচিত্র তৈরি করেছেন খালিদ মাহমুদ মিঠু। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৩৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি চীন সফরের আমন্ত্রণ জানানো হয় খালিদ মাহমুদ মিঠু, তাঁর স্ত্রী কনক চাঁপা চাকমা, ছেলে আর্য শ্রেষ্ঠ ও মেয়ে শিরোপা পূর্ণাকে। মিঠু জানান, ১৮ দিনের এই সফরে তাঁরা চীনের আদিবাসী অধ্যুষিত ইয়াংগুন প্রদেশের আটটি জেলায় ঘুরে বেড়িয়েছেন। এ সময় আদিবাসীদের ওপর ছবি এঁকেছেন কনক চাঁপা চাকমা, আর্য ও শিরোপা আদিবাসী এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের ওপর ছবি তুলেছেন আর হংহি, মিয়াও, হানহি, আই, ইয়াও, উইনশান ও জুহাং নৃ-জাতিগোষ্ঠীর ওপর মিঠু তৈরি করেছেন তথ্যচিত্র। ইউনান: আপন রঙ্গে উদ্ভাসিত নামের এক ঘণ্টার এই তথ্যচিত্রে রয়েছে এই ছয়টি নৃ-জাতিগোষ্ঠীর নাচ, গান ও তাদের জীবনযাত্রা।মিঠু আরও জানান, ইয়াংগুন প্রদেশের সেসব চিত্রকর্ম, আলোকচিত্র ও তথ্যচিত্র নিয়ে গুলশান ১ নম্বরের দ্য গ্যালারিতে এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। কাল ১১ মার্চ বিকেলে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী এই প্রদর্শনী। মিঠু বলেন, ‘পুরো ব্যাপারটি আমাদের পরিবারের সবার জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা।’