চীনের সাংস্কৃতিক উৎসবে যাচ্ছে নৃত্যাঞ্চল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন সরকারের আমন্ত্রণে ১৩তম এশিয়া আর্টস ফেস্টিভ্যালে অংশ নিচ্ছে নৃত্য দল নৃত্যাঞ্চল। জানা গেছে, চীনের হিউনান প্রদেশের রাজধানী কুনমিং শহরে আয়োজিত এই সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন হবে ১৮ নভেম্বর। উদ্বোধনী অনুষ্ঠানসহ ২০ ও ২১ নভেম্বর শহরের বিভিন্ন মঞ্চে নৃত্যাঞ্চলের অন্যতম পরিচালক শামীম আরা নীপা, শিবলী মহম্মদসহ নৃত্যাঞ্চলের শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন মুহাম্মদ জাহাঙ্গীর। বিজ্ঞপ্তি।