চুকনগর বধ্যভূমিতে আর্ট ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা অফিস জানিয়েছে, খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বধ্যভূমিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে দুই দিনব্যাপী আর্ট ক্যাম্প শুরু হয়েছে। গতকাল সকালে এর উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির সচিব মো. জাহাঙ্গীর হোসেন, চুকনগর কলেজের অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলাম এবং খুলনা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মকবুল হোসেন।
আর্ট ক্যাম্পে বিকেলে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দলীয় সংগীত পরিবেশিত হয়। সন্ধ্যায় ছিল মোমবাতি প্রজ্বালন, স্মৃতিচারণা ও আলোচনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। পরে মঞ্চস্থ হয় নাটক ও ঢাকার শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।