চুক্তিতে রেকর্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত পপতারকা মাইকেল জ্যাকসনের এস্টেট সংগীতভিত্তিক প্রতিষ্ঠান সনি মিউজিকের সঙ্গে এমন এক চুক্তিতে রাজি হয়েছে, যা সম্পাদিত হলে সংগীতজগতে রেকর্ড সৃষ্টি হবে। এতে ২০ কোটি ডলারের বেশি টাকা লেনদেন হবে। চুক্তি অনুযায়ী সনি মিউজিক থেকে জ্যাকসনের ১০টি অ্যালবাম বের হবে। এতে সাত বছরের বেশি সময় লাগবে। এর মধ্যে জ্যাকসনের অপ্রকাশিত গানগুলো নিয়ে একটি অ্যালবাম থাকবে। ওয়েবসাইট।