চুম্বন দৃশ্যে ক্যাটরিনার না
সাবেক প্রেমিক সালমান খানের কারণে ‘ব্যাং ব্যাং’ ছবিতে হূতিক রোশনের সঙ্গে চুমুর দৃশ্যে অভিনয়ে রাজি হননি ক্যাটরিনা কাইফ। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। ‘ব্যাং ব্যাং’ ছবিতে হূতিক রোশনের সঙ্গে ক্যাটরিনা কাইফের চুমুর দৃশ্যের খবর প্রকাশিত হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে। এতদিন চুপ থাকলেও, সম্প্রতি মুখ খুলেছেন ক্যাটরিনা। তিনি জানিয়েছেন, এ ধরনের দৃশ্যে অভিনয়ের বিষয়ে নির্মাতাদের সঙ্গে কোনো কথা হয়নি তাঁর। ছবিটিতে চুমুর দৃশ্য নিয়ে যেসব খবর প্রকাশিত হয়েছে সেগুলোকে স্রেফ গুজব বলেই অভিহিত করেছেন তিনি। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘যব তক হ্যায় জান’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে ক্যাটরিনার চুমুর দৃশ্য দেখে সালমান খুবই রেগে গিয়েছিলেন। চিরশত্রু শাহরুখের সঙ্গে জুটি বাঁধায় সালমান এমনিতেই ক্যাটরিনার ওপর মনঃক্ষুণ্ন ছিলেন। তার ওপর চুমুর দৃশ্যের খবরটি গোপন করায় সাবেক প্রেমিকার ওপর আরও খেপে যান সালমান। সূত্রটি আরও জানিয়েছে, চুমুর দৃশ্যের খবরটি সালমান যখন আবিষ্কার করলেন, তখন নিজের রাগকে আর সামলে রাখতে পারেননি। সেই থেকে ক্যাটরিনার সঙ্গে কথা বলা পুরোপুরি বন্ধ করে দেন তিনি। মূলত সালমানের এমন প্রতিক্রিয়ার কারণেই ‘ব্যাং ব্যাং’ ছবিতে এ ধরনের দৃশ্যে অভিনয়ে রাজি হননি ক্যাটরিনা।