চুম্বনে রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৩ সালে মুক্তি পাওয়া ‘খোওয়াইশ’ ছবিতে মল্লিকা শেরাওয়াত ও হিমাংশু মালিক ১৭ বার চুম্বনের দৃশ্যে অংশ নিয়েছিলেন। তাঁদের সেই চুম্বনের রেকর্ড ম্লান হয়ে গেছে। দুজনের ওই রেকর্ডকে পেছনে ফেলে বলিউডে নতুন রেকর্ড গড়েছেন বর্তমান সময়ের দুই নবীন শিল্পী—অরুণোদয় সিং ও অদিতি রাও। সুধীর মিশ্র পরিচালিত ছবিটির নাম ‘ইয়ে শালি জিন্দেগি’। ছবিটিতে অরুণোদয় ও অদিতিকে ২২ বার চুম্বন দৃশ্যে অংশ নিতে হয়েছে। জানা গেছে, ইয়ে শালি জিন্দেগি ছবিটি দিল্লির এক নবদম্পতির দৈনন্দিন জীবনের নানা কাহিনি নিয়ে নির্মিত হয়েছে। তবে এ নিয়ে কিছুটা চিন্তিতও রয়েছেন পরিচালক সুধীর। তিনি মনে করেন, ছবিটি হয়তো সেন্সর জটিলতায় পড়তে পারে। আশা করা হচ্ছে, এ বছরের যেকোনো সময় ছবিটি মুক্তি পাবে। -ওয়ান ইন্ডিয়া।