চুরির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্যাশন হাউস খুলেছেন বিয়ন্স নোয়েলস। নাম দিয়েছেন ‘ডেরিয়ন’। কিন্তু শুরুতেই হোঁচট খেতে হলো তাঁকে। অপর একটি ফ্যাশন হাউস অভিযোগ তুলেছে, নোয়েলস তাদের ডিজাইন চুরি করেছেন। ই-লেবেল নামের ওই ফ্যাশন হাউসের কর্ণধার অভিযোগ করেছেন, গত বছরের নভেম্বরে নোয়েলস লন্ডনে আমাদের শোরুম থেকে যে কটা জামা কিনেছেন, এর সব কটার ডিজাইনই এখন ডেরিয়নে পাওয়া যাচ্ছে। এটাকে কপি-পেস্টের সঙ্গে তুলনা করেছেন ই-লেবেলের মালিক। এ ব্যাপারে কোনো মামলা-মোকদ্দমা করবেন কি না, সে সিদ্ধান্ত তিনি এখনো নেননি। ওয়েবসাইট।