চুরির মামলায় অভিযুক্ত লোহান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষমেশ আইনের বেড়াজালে আবারও ধরা পড়তে যাচ্ছেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী লিন্ডসে লোহান। বছর চারেক আগে ২৪ বছর বয়সী এই অভিনেত্রীর বিরুদ্ধে মাতাল হয়ে গাড়ি চালানোর অভিযোগ ওঠে। এর পর থেকে একের পর এক মামলায় ফাঁসতে থাকেন। জেলে পোরা হয়েছে তাঁকে কয়েকবার। পাঠানো হয়েছে মাদক নিরাময় কেন্দ্রে। কিন্তু কিছুতেই শুধরানো যাচ্ছে না। সর্বশেষ গত ২ জানুয়ারি লস অ্যাঞ্জেলেসের পুলিশ তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ তোলে। দোকান থেকে আড়াই হাজার ডলার দামি একটি হার চুরি করেছেন লোহান। এ ব্যাপারে পুলিশ আদালতের কাছে অভিযোগপত্র পেশ করেছে। গতকাল বুধবার লোহানকে কাঠগড়ায় তোলার কথা। অভিযোগ প্রমাণিত হলে কয়েক মাসের জেল হয়ে যেতে পারে লোহানের। ওয়েবসাইট।