চুরুলিয়ায় 'নজরুল পদক' পাচ্ছেন বাংলাদেশের চার শিল্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহব্যাপী ‘নজরুল উৎসব ও মেলা’র আয়োজন করা হয়েছে কাজী নজরুল ইসলামের জন্মভিটে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়ায়। আজ এই উৎসবে বাংলাদেশের চারজন শিল্পীকে ‘নজরুল পদক’ দেওয়া হবে। জানা গেছে, এবার ‘নজরুল পদক’ পাচ্ছেন শাহীন সামাদ, লীনা তাপসী খান, রাহাত আরা গীতি ও খিলখিল কাজী।
চুরুলিয়ায় সপ্তাহব্যাপী ‘নজরুল উৎসব ও মেলা’ শুরু হয়েছে গত সোমবার।