চুরুলিয়ায় ‘নজরুল মেলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী নজরুল ইসলামের ১১২তম জন্মদিন পশ্চিমবঙ্গে উদ্যাপন করা হলো গতকাল বৃহস্পতিবার। এ উপলক্ষে নজরুলের জন্মভিটে বর্ধমান জেলার চুরুলিয়ায় নজরুল একাডেমী আয়োজন করেছে ‘নজরুল মেলা’। সপ্তাহব্যাপী এই মেলায় থাকছে প্রভাতফেরি, আলোচনা, আবৃত্তি, নাটক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে অংশ নিচ্ছেন দেশ-বিদেশের শতাধিক শিল্পী। দেওয়া হবে নজরুল পদক।এদিকে বুধবার সন্ধ্যায় কলকাতার কলা মন্দির মিলনায়তনে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের উদ্যোগে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেছে অগ্নিবীণা। এখানে প্রধান অতিথি ছিলেন ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী চৌধুরী মোহন জাটুয়া। সভাপতিত্ব করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, অনুপ ঘোষালসহ আরও অনেকে।