চুল হারাচ্ছেন মান্যতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মান্যতা ও সঞ্জয় ।  ফাইল ছবি
মান্যতা ও সঞ্জয় । ফাইল ছবি

একের পর এক দুঃসময়ের তির বিদ্ধ করছে সঞ্জয় দত্তকে। এর মধ্যে একটা সুখবর হলো, অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তাঁর স্ত্রী। তবে অসুস্থতার কারণে মান্যতা বেশ খানিকটা চুল হারিয়ে ফেলেছেন। ভিটামিনের ঘাটতির কারণে এমনটা হচ্ছে বলে বাকি চুলগুলো বাঁচাতে চুলের আকার অর্ধেকে নামিয়ে এনেছেন মান্যতা।
ফুসফুসে টিউমার ধরা পড়েছিল মান্যতার। দুবার অস্ত্রোপচার করাতে হয়েছে। আপাতত বিপদমুক্ত। তবে পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাঁকে। পুরো সময়টায় মান্যতার পাশে ছিলেন কারাগার থেকে প্যারোলে মুক্তি পাওয়া সঞ্জয়। এদিকে সঞ্জয় তাঁর এই মুক্তির মেয়াদ আবারো বাড়ানোর জন্য আবেদন করেছেন। ডিসেম্বর থেকে তিনি কারাগারের বাইরে আছেন। টিএনএন।