চেখভের ও চেখভকে নিয়ে নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুশ নাট্যকার আন্তন চেখভকে নিয়ে চারুনিড়ম ইনস্টিটিউট অব অ্যাক্টিং প্রথম নাটক মঞ্চে আনে ২০০৭ সালের নভেম্বরে। ওই প্রযোজনার নাম চেখভের এবং চেখভকে নিয়ে নাটক। নাটকগুলোর মধ্যে আছে নানা রঙের দিন, শরতের মেঘ ও আরশোলা। প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন গাজী রাকায়েত। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা সাড়ে ছয়টায় এর ২৫তম প্রদর্শনী হবে। গাজী রাকায়েত বললেন, ‘শুধু রুশ নয়, আন্তন চেখভ বিশ্বনাট্যকার। তিনি মানুষের চরিত্রের ভালো-মন্দ নির্ণয়ের মধ্য দিয়ে যে সত্য প্রতিষ্ঠা করে গেছেন, তা যুগ যুগ ধরে পাথেয় হয়ে থাকবে। যত দিন পৃথিবী বাঁচবে, তত দিন চেখভের প্রয়োজন থাকবে। তাই আমরা তাঁর এবং তাঁকে নিয়ে নাটকের মঞ্চায়ন অব্যাহত রাখতে চাই।’ আজ প্রদর্শনীর আগে আলোচনা অনুষ্ঠানে অংশ নেবেন শিমূল ইউসুফ, ঝুনা চৌধুরী ও জাহিদ রেজা নূর।