চেখভের জন্মদিনে চেখভের এবং চেখভকে নিয়ে নাটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনপ্রিয় নাট্যকার আন্তন পাভলোভিচ চেখভ ১৮৬০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন রুশ বন্দরনগর তাগানরগে। এ উপলক্ষে চারুনীড়ম ইনস্টিটিউট অব অ্যাক্টিং অ্যান্ড রিসার্চ আজ প্রদর্শনীর আয়োজন করেছে চেখভের এবং চেখভকে নিয়ে নাটক আরশোলা, নানা রঙের দিন ও শরতের মেঘ।চেখভকে নিয়ে আরশোলা নাটকটি লিখেছেন টেনিসি উইলিয়াম এবং অনুবাদ করেছেন নিরূপ মিত্র। চেখভের সোয়ান সং ও দ্য বিয়ার অবলম্বনে নানা রঙের দিন ও শরতের মেঘ নাটকের রূপান্তর করেছেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। তিনটি নাটক মিলিয়ে তৈরি একটি প্রযোজনার নির্দেশনা দিয়েছেন গাজী রাকায়েত।বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে নাটকটির প্রদর্শনী হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।