চেনা চেনা হাসিমুখ...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুষ্কোণ ছবির জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পরিচালক সৃজিত মুখার্জি যেন গত বুধবার থেকেই আছেন গানের ঘোরে। সেদিন সন্ধ্যায় তিনি হাজির হয়েছিলেন কলকাতায় অনুষ্ঠিত সাহানা বাজপেয়ির গানের অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে। সেখানেই তোলা এই ছবিটি গতকাল নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন সৃজিত। তাতে সবার প্রাণখোলা হাসির ব্যাখ্যা দিতে গিয়ে লেখেন, ‘চেনা দুঃখ চেনা সুখ, চেনা চেনা হাসিমুখ...’। ছবিতে সৃজিত ও সাহানার সঙ্গে আছেন টালিউডের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। গতকাল ঢাকাতেও হয় এই অ্যালবামের মোড়ক উন্মোচনের অনুষ্ঠান।