চেনা জায়গাগুলো নতুন করে দেখেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক টার্মিনাল। লিখেছেন শফিকুর রহমান, পরিচালনা করেছেন সকাল আহমেদ। এ নাটকে অভিনয় করছেন অপর্ণা। কথা হলো তাঁর সঙ্গে।‘টার্মিনাল’ নাটকটি তো মেয়েদের হোস্টেল নিয়ে। আপনার নিজের কখনো হোস্টেলে থাকার অভিজ্ঞতা আছে?না। আমি চট্টগ্রামের মেয়ে। পড়াশোনা করেছি চট্টগ্রামেই। থেকেছি বাসায় বাবা-মায়ের কাছে। নাটকের কাজের জন্য এখন মাসের প্রায় ২৫ দিন আমাকে ঢাকায় থাকতে হয়। হোস্টেল না হলেও যেভাবে আছি, তাকে হোস্টেলের সঙ্গে তুলনা করা যেতে পারে। কাজের মেয়ে আছে। বাসায় ফিরে রান্নার কাজটা আমিই করি। বাবা-মায়ের জন্য খুব মন খারাপ হয়। রান্নার ব্যাপারে আপনি কতটা দক্ষ?মনে হয় ভালো। বাবা আমার রান্না খাবার খুব পছন্দ করেন। আর অন্য যারা খেয়েছে, তাদের কাছ থেকেও প্রশংসাই শুনেছি।রান্নার কোনো অনুষ্ঠান করছেন?না। তবে ভ্রমণের ওপর একটা অনুষ্ঠান করছি। নাম ‘আমার ডায়েরি’। চ্যানেল নাইনে প্রচারিত হবে। কিছুদিন আগে কক্সবাজার, সেন্ট মার্টিন, টেকনাফ আর মহেশখালী ঘুরে এলাম। এই জায়গাগুলো এত দিন মনে হতো বাসার পাশে। কিন্তু এবার চেনা জায়গাগুলো নতুন করে দেখেছি।দেশ টিভির ‘রেডিও চকলেট’ নাটকের কী খবর?এই ধারাবাহিকের পরিচালক রেদওয়ান রনির সঙ্গে এর আগে হাউজফুল ও বিহাইন্ড দ্য সিন নাটকে কাজ করেছি। আর আমাদের বয়সটাও কাছাকাছি। নাটকে আমার সম্পর্কটা হলো মোশাররফ করিমের সঙ্গে। সব মিলিয়ে অনেক মজা করে কাজটা করছি। আর যেদিন শুটিংয়ে রোজি ভাবি (রোজি সিদ্দিকী) থাকেন, সেদিন নানা ধরনের খাবার খাওয়া হয়। এই যেমন বরইয়ের আচার, আমের চাটনি আর মুড়ি দিয়ে ভাত। আর এনটিভির ‘দক্ষিণায়নের দিন’?নাটকটির পরিচালক সাজ্জাদ সুমনও চট্টগ্রামের। এই নাটকের শুটিংয়ে ওনার সঙ্গে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলার সুযোগ পাই।