চেন্নাইবাসীর কাছে জনের অনুরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন এব্রাহামের মাদ্রাজ ক্যাফে ছবিটিকে তামিলবিরোধী বলে বর্জনের ডাক দিয়েছে কয়েকটি তামিল রাজনৈতিক দল। আর জন চাইছেন চেন্নাইবাসীর সমর্থন। তিনি বললেন, ‘চেন্নাইয়ের সব মানুষকে আমি অনুরোধ করছি মাদ্রাজ ক্যাফে ছবিটিতে সমর্থন দেওয়ার জন্য। এটি খুব বিশ্বাসযোগ্যভাবে নির্মিত হয়েছে। দর্শকদের এটি নতুন ধরনের বিনোদন দেবে।’
ছবিটি পরিচালনা করেছেন সুজিত সরকার এবং প্রযোজনা করেছেন জন নিজেই। ছবিতে জন ছাড়া আরও অভিনয় করেছেন নার্গিস ফখরি। শ্রীলঙ্কার গৃহযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে ছবিটি। ছবিটির বিরুদ্ধে অন্যতম অভিযোগ, ছবিতে এলটিটিইর সদস্যদের আতঙ্কবাদী হিসেবে দেখানো হয়েছে। আইএএনএস।