চের জন্মোৎসবে ‘চে’র সাইকেল’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪ জুন এরনেস্তো চে গুয়েভারার জন্মদিন। এ উপলক্ষে আজ বাংলা থিয়েটার আয়োজন করেছে ‘চে গুয়েভারার জন্মোৎসব’। আর তা অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলের চত্বরে, বিকেল পাঁচটায়। উৎসবের স্লোগান ‘যতক্ষণ আছে প্রাণ, জাগো নৃত্যযৌবনে, নববিপ্লবে’। অনুষ্ঠানে থাকছে চে গুয়েভারাকে নিয়ে আলোচনা, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনা। সন্ধ্যা সাতটা ও রাত সোয়া আটটায় স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে চে’র সাইকেল নাটকের দুটি প্রদর্শনী। চে গুয়েভারার জন্মোৎসব আয়োজন নিয়ে বাংলা থিয়েটারের প্রধান মামুনুর রশীদ বললেন, ‘একটি তারকা আমাদের অবচেতনে কাজ করে, ডাক দিয়ে যায়, বিস্ময়ের পৃথিবী থেকে বৈষম্য চিরতরে অবসানের আহ্বান জানায়—তাঁর নাম চে গুয়েভারা। তাঁর জন্মদিন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তাঁর জন্মদিনে আমাদের উপহার চে’র সাইকেল নাটকটি।’