চোখের আড়াল, মনের আড়াল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টেন স্টুয়ার্ড
ক্রিস্টেন স্টুয়ার্ড

কিছুতেই যেন কিছু হচ্ছে না। অনেক চেষ্টার পরও ক্রিস্টেন ভুলতে পারছেন না রবার্ট প্যাটিনসনকে। তাই এখন আর কোনো উপায় না দেখে কঠোর হতে হলো ক্রিস্টেনকে। কান চলচ্চিত্র উৎসবে পুরোনো প্রেমিকের মুখোমুখি হতে হবে বলে ক্রিস্টেন প্রেমিক থেকে দূরে থাকাই শ্রেয় বলে মনে করলেন। ক্রিস্টেনের এক বন্ধু এ বিষয়ে বলেন, ‘ক্রিস্টেন এখনো রবার্টকে ভালোবাসে। তাই সে রবার্টের কাছ থেকে কোনো অবজ্ঞা সহ্য করতে পারে না। সে কষ্ট পায়। তাই নিজেকে কষ্ট থেকে বাঁচাতেই কান উৎসবে দেরিতে যোগ দিয়েছে ক্রিস্টেন। যেন তাকে রবার্টের সামনে পড়তে না হয়।’ কিন্তু এভাবে চোখের আড়াল হলেই কি মনের আড়াল হওয়া যায়?